Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এনরিকের প্রয়াত মেয়েকে শ্রদ্ধা পিএসজি সমর্থকদের

এনরিকের প্রয়াত মেয়েকে শ্রদ্ধা পিএসজি সমর্থকদের
  • ২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

মিউনিখ: ক্লাবের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স জয়ের আনন্দে তখন মাতোয়ারা ওসুমানে ডেম্বেলেরা। প্লেয়ারদের বাঁধনছাড়া উল্লাসে গা ভাসিয়েছেন লুই এনরিকেও। স্প্যানিশ কোচকে কাঁধে তুলে শূন্যে ছুড়ে চলছে সেলিব্রেশন। এমন সময় অ্যালায়েঞ্জ এরিনার গ্যালারি থেকে ভেসে উঠল বিশাল এক টিফো। তাতে দেখা যাচ্ছে, পিএসজি’র পতাকা মাঠে পুঁতছেন এনরিকে। আর পাশে ৮ নম্বর জার্সি পরে দাঁড়িয়ে তাঁর মেয়ে জানা। টিফোর দিকে চোখ যেতেই আবেগে ভাসলেন পিএসজি’র কোচ। দু’চোখ ভিজল জলে। বোন-ক্যান্সারে মাত্র ৯ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছে।

Advertisement

টাইম মেশিনে ২০১৫ সালে ফেরা যাক। বার্লিনে লুই এনরিকের কোচিংয়ে জুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিন্স লিগে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। সেদিন সেলিব্রেশনে সারাক্ষণ বাবার সঙ্গী ছিল জানা। মেয়েকে পাশে নিয়েই মাঠে বার্সেলোনার পতাকা পুঁতেছিলেন এনরিকে। সেই স্মৃতিই শনিবার মিউনিখে টিফোয় ফুটিয়ে তুলেছিলেন পিএসজি’র সমর্থকরা। মেয়ের স্মৃতিতে এনরিকে নিজেও কালো রংয়ের টি-শার্ট পরে এসেছিলেন। তাতেও কার্টুনের আদলে আঁকা ছিল বাবা-মেয়ের পতাকা পোঁতার সেই দৃশ্য। মাঠেই মেয়ের প্রসঙ্গে এনরিকে বলছিলেন, ‘সমর্থকরা আমার পরিবার নিয়ে চিন্তা করেছে। এটা খুব আবেগঘন মুহূর্ত। তবে মেয়ের স্মৃতি মনে রাখার জন্য ট্রফি জেতার প্রয়োজন নেই। ও সবসময়ই আমার সঙ্গে থাকে। আজও সে আমার হৃদয়ে রয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ