Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চোট সমস্যা কাটিয়ে জয়ের খোঁজে বার্সা, চ্যাম্পিয়ন্স লিগে ছন্দ ধরে রাখাই লক্ষ্য পিএসজি, আর্সেনালের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছিল বার্সেলোনা। ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি’র কাছে ১-২ গোলে বশ মানে হান্স ফ্লিকের ছেলেরা।

চোট সমস্যা কাটিয়ে জয়ের খোঁজে বার্সা, চ্যাম্পিয়ন্স লিগে ছন্দ ধরে রাখাই লক্ষ্য পিএসজি, আর্সেনালের
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছিল বার্সেলোনা। ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি’র কাছে ১-২ গোলে বশ মানে হান্স ফ্লিকের ছেলেরা। দলের একঝাঁক গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতিতে অসহায় আত্মসমপর্ণ করেছিল কাতালন ক্লাবটি। এরপর লা লিগাতেও সেভিয়ার কাছে ৪-১ গোলে বশ মানে তারা। জোড়া হারের ধাক্কা কাটিয়ে জিরোনার বিরুদ্ধে জয়ে ফেরে বার্সা। এবার চ্যাম্পিয়ন্স লিগেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য ফ্লিক-ব্রিগেডের। মঙ্গলবার ঘরের মাঠে প্রতিপক্ষ গ্রিসের ক্লাব ওলিম্পিয়াকোস। উল্লেখ্য, আগামী রবিবার মরশুমের প্রথম এল ক্লাসিকো। মর্যাদার ম্যাচে নামার আগে ইউরোপ সেরার লড়াইয়ে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া ইয়ামালরা।

Advertisement

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় একমাসের জন্য ছিটকে গিয়েছেন রবার্ট লিওয়ানডস্কি। একই কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের রাফিনহা। এছাড়া গাভি, ড্যানি ওলমো, হুয়ান গার্সিয়াও চোটের কবলে। একইসঙ্গে এল ক্লাসিকোর কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে পেড্রি, বালদেকে। এমন পরিস্থিতিতে আরও একবার দল সাজাতে রিজার্ভ বেঞ্চের উপর ভরসা রাখতে হচ্ছে বার্সা কোচকে। ধারেভারে বার্সার চেয়ে অনেকটাই পিছিয়ে ওলিম্পিয়াকোস। তাই তিন পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধান বাড়িয়ে রাখতে চাইবেন ইয়ামালরা।
দিনের অপর ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে ম্যান সিটি। দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে পেপ-ব্রিগেড। গত ম্যাচে মোনাকোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেন হালান্ডরা। তবে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয় পেয়েছে নীল ম্যাঞ্চেস্টার। এবার চ্যাম্পিয়ন্স লিগেও সেই ছন্দ বজায় রাখতে চান পেপ।
চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ করেছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। প্রথম দু’টি ম্যাচেই জয় পেয়েছে লুই এনরিকে-ব্রিগেড। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য প্যারিসের ক্লাবটির। অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছে গানাররা। মঙ্গলবার সিমোনে-ব্রিগেডকে হারিয়ে উন্নতি করাই লক্ষ্য তাদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ