নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রতিটি ক্রয়কেন্দ্র থেকে দিনে ৬০জন কৃষকের ধান কিনবে খাদ্য ও সরবরাহ দপ্তর। দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ২ নভেম্বর থেকে প্রতিটি ক্রয়কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু মাঠ থেকে ধান উঠতে আরও কয়েকদিন সময় লাগবে। এখন ক্রয়কেন্দ্রগুলিতে চাষিদের ভিড় নেই। ধান ওঠার পর সুষ্ঠুভাবে পরিস্থিতি সামাল দেওয়া প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। এক আধিকারিক বলেন, ধান বিক্রির টাকায় চাষিরা আলু চাষ করেন। ওইসময় তাদের যাতে ধান বিক্রি করতে অসুবিধা না হয় তারজন্য ক্রয়কেন্দ্রর সংখ্যা বাড়ানো হয়েছে। মোবাইল ক্যাম্পগুলিও কয়েকদিনের মধ্যে চালু হবে।



