Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু ডাম্পার চালকের

পুরাতন মালদহে লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু ডাম্পার চালকের
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার পুরাতন মালদহের মিশন রোডে লরি এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ডাম্পারের চালকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত চালকের নাম মার্তুজ আলম (৩০)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পাকুরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সড়কের দু’টি শাখা রয়েছে। এদিন সকালে একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। সেজন্য ওই দুর্ঘটনাগ্ৰস্ত গাড়িটি দাঁড়িয়েছিল। তখন কিছু সময়ের জন্য একটি রুট বন্ধ ছিল। অন্য রুট দিয়ে গাড়ি চলাচল করছিল। তখন পুরাতন মালদহ থেকে গাজোলের দিকে ডাম্পারটি আসছিল। একই রুটে একটি লরি গাজোল থেকে পুরাতন মালদহের দিকে চলে আসে। মুখোমুখি সংঘর্ষে পিষ্ট হয়ে মৃত্যু হয় ডাম্পার চালকের। মালদহ থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ