Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাথমিক স্কুলে পৌষ পার্বণ

প্রাথমিক স্কুলে পৌষ পার্বণ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: পৌষ পার্বণ উপলক্ষে মিড ডে মিলে প্রতিদিনের মেনুর সঙ্গে আলাদা করে পিঠে, পুলি, লুচি পেয়ে খুশি ইশাহাকপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের এই বিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। 
Advertisement
প্রত্যন্ত গ্রামে এই বিদ্যালয়ে গরিব, দুঃস্থ, দিনমজুর পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। শিশুদের সঙ্গে কথা বলে শিক্ষকরা জানতে পেরেছেন অভাবের জন্য সবার বাড়িতে পিঠেপুলি তৈরি হয় না। সেজন্য ওদের একটু আনন্দ দিতে পিঠেপুলি খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়। পঞ্চম শ্রেণির পৌলমী কর্মকার বলে, বাড়িতে পিঠে খাওয়া হয়নি। তবে বিদ্যালয়ে এই প্রথম মিড ডে মিলের সঙ্গে পিঠে খেয়ে খুব ভালো লাগছে। বিদ্যালয়ে মোট ৮৪ জন ছাত্রছাত্রীকে দু’জন শিক্ষক পাঠদান করেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহ দেন শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস গোস্বামী জানান, গরিব ও দুঃস্থ পরিবারের শিশুদের কথা মাথায় রেখেই পিঠেপুলি, লুচি খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহার কথায়, বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছি। এধরনের কর্মসূচি অন্য স্কুলের শিক্ষকদেরও নেওয়া প্রয়োজন।
Advertisement
সম্পর্কিত সংবাদ