নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল পুরসভার অ্যাকাউন্ট থেকে ৪০লক্ষ টাকা তুলে দেওয়ার অভিযোগে জব্বলপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হল। মঙ্গলবার তাদের আসানসোল আদালতে তোলে সাইবার থানার পুলিস। বিচারক অভিযুক্তদের দশদিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। চতুর্দশ অর্থ কমিশনের টাকা থাকা অ্যাকাউন্টেই এই কারচুপি হয়। পুরসভার নকল করে চেক বানিয়ে ৪০লক্ষ টাকা জব্বলপুরের একটি অ্যাকাউন্টে পাঠানোর অভিযোগ ওঠে। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকেই দুই অভিযুক্ত মাধব সারোগী ও প্রিয়াংশু সাহুকে গ্রেপ্তার করেছে আসানসোল সাইবার থানার পুলিস।



