Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চিংড়ির চীনে পদ

দক্ষিণ কলকাতার চাইনিজ রেস্তরাঁ কিমলি। সেখানে প্রন বা চিংড়ি মাছের নানা পদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রমশ।

চিংড়ির চীনে পদ
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাটার গার্লিক প্রন

Advertisement

 

উপকরণ: চিংড়ি খোসা ছাড়ানো ও পরিষ্কার করা ২০০ গ্রাম, ব্যাটারের জন্য: কর্নস্টার্চ ২০ গ্রাম, ময়দা ২০ গ্রাম, খাবার সোডা ১ চিমটে, নুন ২ চিমটে, তেল ১ টেবিল চামচ, জল ৩০ মিলি, ভাজার জন্য তেল, সাজানোর জন্য: লাল লঙ্কা ২০ গ্রাম, রসুন কুচি ২০ গ্রাম, লাল বা হলুদ ক্যাপসিকাম ২০ গ্রাম, নুন স্বাদমতো, চিকেন স্টক ২০ মিলি, চিনি স্বাদমতো বা  চামচ, অয়েস্টার স্যস ১ চামচ, মাখন ১৫ গ্রাম, সাদা তেল ১৫ মিলি।

 

প্রণালী: ব্যাটারের উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন। মোটা ব্যাটার তৈরি হবে সেই আন্দাজে জল দিয়ে গুলে নিন। চিংড়ি ব্যাটারে কোট করে ডুবো তেলে হালকা সোনালি করে ভেজে তুলুন। এবার সাজানোর উপকরণ থেকে সাদা তেল আর অর্ধেক মাখন কড়াইতে গরম করে নিন। তাতে প্রথমে রসুন দিয়ে ভেজে নিন। তারপর সাজানোর উপকরণের বাকি সব্জি দিয়ে দিন। এরপর নাড়াচাড়া করে স্টক, নুন, চিনি, অয়েস্টার স্যস আর চিংড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। তাতে চিংড়ি দিয়ে নাড়ুন। বাকি মাখন ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

 

টেরিয়াকি প্রন

 

উপকরণ: চিংড়ি পরিষ্কার করা ২০০ গ্রাম, ব্যাটারের জন্য: কর্নস্টার্চ ২০ গ্রাম, ময়দা ২০ গ্রাম, খাবার সোডা ১ চিমটে, নুন ২ চিমটে, জল ৪০ মিলি, ভাজার জন্য তেল, সাজানোর জন্য: টেরিয়াকি স্যস ২ টেবিল চামচ, ব্ল্যাকপেপার স্যস ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, লাল,সবুজ, হলুদ ক্যাপসিকাম ২০ গ্রাম করে, পেঁয়াজ শাক কুচি ২০ গ্রাম, কাজুবাদাম কয়েকটা, লঙ্কা কুচি স্বাদমতো। টেরিয়াকি স্যস: মিরিন স্যস ১ চা চামচ, লাইট সয়া স্যস ২ চা চামচ, চিনি  চামচ।

 

প্রণালী: ব্যাটারের উপকরণগুলো মিশিয়ে নিন। পরিষ্কার করা চিংড়িগুলো এই ব্যাটারে ডুবিয়ে সোনালি করে ভেজে তুলুন। টেরিয়াকি স্যসের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। অন্য প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে রসুন, ক্যাপসিকাম দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করুন। এরপর চিংড়ি, চিনি, নুন আর সব স্যস দিয়ে ভালো করে নাড়ুন। মোটামুটি ১-২ মিনিট ভাজুন। তারপর পেঁয়াজ শাক ও কাজুবাদাম দিয়ে নামিয়ে নিন।

 

চীনেপাড়ার চিলি প্রন

 

উপকরণ: চিংড়ি খোসা ছাড়ানো পরিষ্কার করা ২০০ গ্রাম, ব্যাটারের জন্য: ২০ গ্রাম কর্নস্টার্চ, ২০ গ্রাম ময়দা, খাবার সোডা ১ চিমটে, নুন ২ চিমটে, সাদা তেল ১ চা চামচ, জল ২০ মিলি, ভাজার জন্য তেল। সাজানোর উপকরণ: লঙ্কা কুচি ২০ গ্রাম, পেঁয়াজ কুচি ২০ গ্রাম, রসুন কুচি ২০ গ্রাম, আদা মিহি করে কাটা ৫ গ্রাম, সিফুড বা চিকেন স্টক পাউডার ১ চিমটে, সামরিচ গুঁড়ো  চামচ, ডার্ক সয়া স্যস ১ চা চামচ, লাইট সয়া স্যস ২ চা চামচ, চাইনিজ ব্ল্যাক ভিনিগার  চা চামচ, নুন স্বাদমতো, সাদা তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ শাক কুচি ইচ্ছে মতো।

 

প্রণালী: ব্যাটারের সব উপকরণ মিশিয়ে নিন। তারপর চিংড়ি তাতে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে তুলুন সোনালি করে। প্যানে সাদা তেল গরম করে তাতে রসুন দিয়ে নাড়তে থাকুন। এরপর আদা দিন, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিন। এরপর সব স্যস ঢেলে দিন, তারপর বাকি উপকরণ আর চিংড়ি দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন। গ্রেভিতে চিংড়ি কোট হয়ে গেলে পেঁয়াজ শাক ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ