Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লন্ডনে কালো পতাকা হাতে বিক্ষোভ, ইউনুসকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

বিদেশের মাটিতে বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মঙ্গলবার সকালে লন্ডনে তাঁর হোটেলের বাইরে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন সেখানকার আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা।

লন্ডনে কালো পতাকা হাতে বিক্ষোভ, ইউনুসকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান
  • ১২ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

লন্ডন: বিদেশের মাটিতে বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মঙ্গলবার সকালে লন্ডনে তাঁর হোটেলের বাইরে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন সেখানকার আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। ইউনুসের কুশপুত্তলিকায় জুতোর মালাও পরানো হয়। চরম বিক্ষোভের মুখে পড়েছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমও।

Advertisement

বর্তমানে চারদিনের সফরে রয়েছেন মহম্মদ ইউনুস। শোনা যাচ্ছে, তাঁকে এবছরের কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড দেওয়া হবে। কিন্তু লন্ডনে পা রাখার পর থেকেই তাঁর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসিনাকে সরানোর পর থেকেই গোটা বাংলাদেশে অরাজকতা, মৌলবাদ, হিংসা, হত্যার ঘটনা মাথাচাড়া দিয়েছে। আর এইসব ঘটছে ইউনুসের শাসনকালে। বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ইউনুসের সময়েই মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে গণহত্যা সমস্তকিছু ঘটছে। তিনি জিহাদিদের মুক্ত করে স্বাধীনতা সংগ্রামীদের জেলে ঢুকিয়েছেন। অবিলম্বে তাঁর পদত্যাগ চাই। বিক্ষোভকারীদের সাফ বার্তা, দ্রুত নির্বাচন করা হোক। আর সেখানে যেন আওয়ামি লিগ অংশ নিতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনুসের সাক্ষাৎ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। 
এদিন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমও চরম বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে দেখে স্লোগান দেওয়ার পাশাপাশি রীতিমতো ধাওয়া করতে শুরু করেন উত্তেজিত জনতা। আগেই ইউনুসের ইস্তফা নিয়ে দীর্ঘ নাটকের সাক্ষী থেকেছে বাংলাদেশ। এদিন লন্ডনে গিয়ে ইউনুস ফের জানিয়ে দিলেন, নির্বাচন হলেই যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি। এরইমাঝে শুক্রবার তাঁর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement
সম্পর্কিত সংবাদ