ঢাকা: ছাত্র নেতা ওসমান হাদির হত্যাকারীরা ভারতে লুকিয়ে রয়েছে। তাই বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিল করার দাবিতে ঢাকার রাস্তায় মিছিল করল হাদির অনুগামীরা। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা। এদিকে, এদিনই হাদিকে খুনের জন্য আওয়ামি লিগকে দায়ী করেছে ঢাকা পুলিশ। তাদের দাবি, হাদি আওয়ামি লিগের প্রতিহিংসার শিকার। কারণ, হাদি নিয়মিত আওয়ামি লিগের বিরুদ্ধে প্রচার চালাত।



