নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যাশনাল মেডিকেল কলেজে পরীক্ষায় দুর্নীতি আটকাতে তল্লাশির নামে ছাত্রীদের সঙ্গে ‘অসভ্যতা’র তীব্র প্রতিবাদ জানাল এআইডিএসও। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা স্বাস্থ্যভবনে ন্যাশনাল মেডিকেলের ঘটনা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ ইন্দ্রজিৎ সাহাকে ডেপুটেশন দেন। এদিকে এদিন আবার সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসের সামনে কিছু চিকিৎসক বিক্ষোভ দেখান। কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায়ের চেম্বারের সামনে ‘নো ইন্ট্রি’ বোর্ড সেঁটে দেন।



