Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া বেতনের দাবি তুলে টিটাগড় পুরসভায় বিক্ষোভ, সমস্যা সমাধানের আশ্বাস বিজেপি বিধায়কের

বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার টিটাগড় পুরসভার সাফাইকর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, তিন মাস ধরে বেতন বকেয়া রয়েছে।

বকেয়া বেতনের দাবি তুলে  টিটাগড় পুরসভায় বিক্ষোভ, সমস্যা সমাধানের আশ্বাস বিজেপি বিধায়কের
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার টিটাগড় পুরসভার সাফাইকর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, তিন মাস ধরে বেতন বকেয়া রয়েছে। তাই অবিলম্বে বকেয়া দেওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধিও করতে হবে। এদিন বিক্ষোভের খবর পেয়ে বারাকপুরের নবনির্বাচিত বিধায়ক কৌস্তভ বাগচি পুরসভায় আসেন। তিনি চেয়ারম্যান ও অন্যান্য পুর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। টিটাগড় পুরসভায় ৩২০ জন স্থায়ী ও ৪৮০ জন অস্থায়ী সাফাইকর্মী রয়েছেন। তাঁদের অভিযোগ, তিন মাসের বেতন বাকি রয়েছে। পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউয়ের কাছে বকেয়া চাইতে গেলে তিনি দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছেন। এদিন এনিয়ে তৈরি হয় উত্তেজনা। খবর পেয়ে সেখানে টিটাগড় থানার পুলিশ, আধা সামরিক বাহিনীর জওয়ানরা পৌঁছন। বিধায়ক কৌস্তভ বাগচি বলেন, আমাদের সরকার শনিবার শপথ নেবে। এরপরই দ্রুত বকেয়া মেটানোর পাশাপাশি সাফাইকর্মীদের বেতনও বৃদ্ধি করা হবে। তবে সব কাজ হবে ধাপে ধাপে। তিনি আরও বলেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, কোনও পুরসভার দখল নেওয়া হবে না। এরপর তিনি বারাকপুর পুরসভাতে গিয়েও একই বার্তা দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ