Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খেলার মাঠ দখল করতে এসে স্থানীয়াদের বিক্ষোভের মুখে প্রোমোটারের লোকজন

খেলার মাঠ দখল করতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ল প্রোমোটারের লোকজন। হরিহরপাড়ার বোরাকুলিতে দুজনকে গাছের সঙ্গে বেঁধে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।

খেলার মাঠ দখল করতে এসে স্থানীয়াদের বিক্ষোভের মুখে প্রোমোটারের লোকজন
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: খেলার মাঠ দখল করতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ল প্রোমোটারের লোকজন। হরিহরপাড়ার বোরাকুলিতে দুজনকে গাছের সঙ্গে বেঁধে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিস। দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাতে থাকে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থানার বোরাকুলিতে দীর্ঘদিন ধরে একটি মাঠে ফুটবল খেলেন স্থানীয় যুবকরা। সেটি সরকারি খাস জমি বলেই দাবি। সেই ফুটবল মাঠটিই দখল করতে এসেছিল প্রোমোটারের লোকজন। রবিবার দুপুরে আমিন সহ মাঠ মাপজোক করতে আসেন নওদার ওই প্রোমোটাররা। অভিযোগ, মাঠ দখলের খবর ছড়াতেই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এরপরই প্রোমোটারের লোকজনদের তাড়া করে সকলে। দুজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। তারপরে ওই দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে গ্রামবাসীরা। পরে গ্রামবাসীরা হরিহরপাড়া থানার পুলিসকে খবর দিলে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিস পৌঁছয়। ওই দুই ব্যক্তিকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, মাঠটি দখল করার চেষ্টা করছিল নওদার প্রোমোটার। যদিও প্রোমোটারদের দাবি, ওই জমি তাঁরা কিনেছেন। 

Advertisement

পুলিস জানিয়েছে, বিক্ষোভকারীদের হাত থেকে ওই দুই ব্যক্তিকে আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। গ্রামবাসীরা কেউ কেউ বলছেন, এটা খাস জমি ছিল। আবার প্রমোটাররা বলছে ওই জমি তারা কিনেছেন। বিকেল পর্যন্ত কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ জানায়নি। সন্ধ্যায় দু’ পক্ষকে থানায় ডাকা হয়েছে। 
স্থানীয় বাসিন্দারা বলেন, ওরা প্রোমোটারের হয়ে আমাদের খেলার মাঠ দখল করার জন্য এসেছিল। তাই দুজনকে ধরে আমরা আটকে রাখি। ওরা মোট পাঁচজন ছিল। বাকিরা পালিয়ে গিয়েছে। আমাদের সমাজ থেকে এই মাঠ কেনা রয়েছে বহুদিন। এই মাঠে পুজো হয়। স্থানীয় ছেলেমেয়েরা খেলাধুলো করে। তাই এদিন জমি দখল হওয়া থেকে আটকাতে আমরা সবাই ঘেরাও করি। দুজনকে আটকে রেখে পুলিসকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা নাসরু মণ্ডল বলেন, এটা সমাজের মাঠ। কেন জোর করে এটা দখল করবে। তাই আমরা গ্রামবাসীরা সকলে থানায় এসেছি। পুলিসকে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ