কলকাতা, ৪ আগস্ট: দাবি মতো তোলা না দেওয়ায় দমদমে এক প্রোমোটারকে মারধরের অভিযোগ। অভিযুক্তকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম, বিশ্বজিৎ রায় অরফে টিকটিকি রাজু। ঘটনায় জড়িত বাকী অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

দমদম পি কে গুহ রোডের বাসিন্দা প্রোমোটার অমরনাথ সিংহের কাছে গত বেশ কয়েকদিন ধরে তোলা চেয়ে ফোন আসছিল। তিনি টাকা দিতে অস্বীকার করায় সোমবার রাতে তাঁর অফিসে ঢুকে ৪ থেকে ৫ জন ব্যক্তি তাণ্ডব চালায়। প্রোমোটারকে বন্দুকের বাট দিয়ে মারধর করে। অফিসেও চলে ভাঙচুর। প্রোমোটারের মাথায় আঘাত লাগে। এই ঘটনার নিন্দা করে দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, ‘যে বা যারা এই ঘটনায় জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ করতে পুলিশকে বলা হয়েছে। এক্ষেত্রে দল মত দেখা হবে না। এই ধরনের ঘটনা কোনো ভাবেই বরদাস্ত করা হবে না।’