Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া পুরসভায় ডেপুটেশন দিল শহর কংগ্রেস

পুরুলিয়া পুরসভায় ডেপুটেশন দিল শহর কংগ্রেস
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরসভার নানা সমস্যা নিয়ে চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দিল পুরুলিয়া শহর কংগ্রেস। কংগ্রেসের দাবি, হাউস ফর অল প্রকল্পের বঞ্চিতদের অবিলম্বে বাড়ি দিতে হবে। এই প্রকল্প দুর্নীতিমুক্ত করতে হবে। সেই সঙ্গে, শহরের যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসের দাবি, শহরকে যানজটমুক্ত করতে যা যা পদক্ষেপ করার, অবিলম্বে করতে হবে। পুরসভার সমস্ত নর্দমা পরিষ্কার রাখতে হবে। মিউটেশন সরলীকরণ করতে হবে। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে ছিলেন কংগ্রেসের পুরুলিয়া শহরের সভাপতি প্রদীপ চৌধুরী, কংগ্রেস নেতা সোমেশ্বরলাল সিংহ দেও প্রমুখ। চেয়ারম্যান বলেন, কংগ্রেস নেতারা একাধিক দাবি জানিয়েছে। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ এনিয়ে আলোচনা হয়েছে। সমস্যার সমাধানের সবরকম আশ্বাস দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ