Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পরকীয়া সন্দেহে যুবক ও বধূকে মারধর, ঘোরানো হল গ্রাম

পরকীয়া সন্দেহে যুবক ও বধূকে মারধর, ঘোরানো হল গ্রাম
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়া থানার কেদারতলা এলাকায় পরকীয়া সন্দেহে যুবক ও গৃহবধূকে গাছে বেঁধে রেখে মারধর করা হল। এরপর দু’জনকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে গোটা গ্রামে ঘোরাল মাতব্বররা।  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হরিহরপাড়ার লালনগর এলাকার এক যুবকের সঙ্গে কেদারতলা এলাকার এক গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার রাতে ওই বধূকে বাড়িতে ছাড়তে আসার সময় গ্রামের বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। প্রথমে তাঁদের গাছে বেঁধে মারধর করা হয়। এরপর এদিন দু’জনকে দড়ি দিয়ে বেঁধে গোটা গ্রামে ঘোরানো হয়। তারপর ফের ওই এলাকায় আবার গাছে বেঁধে রেখে তাঁদের শাস্তি দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার পুলিস খবর পেয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, কী ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করে দেখছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ