Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষাকেন্দ্রে সাধারণ ঘড়ি নিয়েও প্রবেশে বাধা দান!

তপন হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাধারণ ঘড়ি নিয়ে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ। প্রথম দিন এবং দ্বিতীয় দিন দু’টি পরীক্ষাতে কোন ধরনের ঘড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

পরীক্ষাকেন্দ্রে সাধারণ ঘড়ি নিয়েও প্রবেশে বাধা দান!
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: তপন হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাধারণ ঘড়ি নিয়ে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ। প্রথম দিন এবং দ্বিতীয় দিন দু’টি পরীক্ষাতে কোন ধরনের ঘড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। পরীক্ষার্থীদের অভিযোগ, সব ঘরে ঘড়ির ব্যবস্থা নেই। পরীক্ষার সময় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উত্তর লিখতে হয়। সেজন্য সঙ্গে ঘড়ি থাকা জরুরি। নির্দেশিকায় স্মার্টওয়াচ নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও সাধারণ ঘড়িতে কোনও নিষেধ নেই। তা সত্ত্বেও পরীক্ষার্থীদের বাধা দেওয়া হয়েছে। 
Advertisement
যদিও এই ব্যাপারে পরীক্ষার সেন্টার ইনচার্জ তথা দাড়াল হাইস্কুলের প্রধান শিক্ষক রথীরঞ্জন নাথ বলেন, কোনটি স্মার্ট ওয়াচ আর কোনটি নয় তা বোঝা মুশকিল। তবে প্রত্যেক ঘরেই ঘড়ি থাকার কথা। না থাকলে সে বিষয়টি আমি খতিয়ে দেখছি। এছাড়াও নির্দিষ্ট সময় অন্তর বেল বাজানো হয়, তাতে সমস্যা হওয়ার কথা নয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ