Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’সপ্তাহ খড়্গপুর ডিভিশনে বাতিল বিপুল সংখ্যক ট্রেন

দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের অধীন চেঙ্গাইল ইয়ার্ডে চলবে সংস্কার। আর সেই কারণেই আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর খড়্গপুর ডিভিশনে বাতিল করা হয়েছে বিপুল সংখ্যক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

দু’সপ্তাহ খড়্গপুর ডিভিশনে  বাতিল বিপুল সংখ্যক ট্রেন
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের অধীন চেঙ্গাইল ইয়ার্ডে চলবে সংস্কার। আর সেই কারণেই আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর খড়্গপুর ডিভিশনে বাতিল করা হয়েছে বিপুল সংখ্যক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। ফলে পুজোর মুখে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন যাত্রীরা। বৃহস্পতিবার খড়্গপুর ডিভিশনের তরফে জানানো হয়েছে, এই দু’সপ্তাহের বিভিন্ন দিনে প্রায় ৪০টি হাওড়া–খড়্গপুর, হাওড়া–মেদিনীপুর, মেদিনীপুর–হাওড়া, হাওড়া–মেচেদা, মেচেদা–হাওড়া, হাওড়া–পাঁশকুড়া এবং পাঁশকুড়া–হাওড়া রুটের লোকাল বাতিল থাকবে। আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া–বারবিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, হাওড়া–দিঘা এক্সপ্রেস, হাওড়া–পুরী এক্সপ্রেস, হাওড়া–জগদলপুর এক্সপ্রেস, হাওড়া–চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া–বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, শালিমার–ভোজুডিহ এক্সপ্রেস এবং সাঁতরাগাছি–পুরুলিয়া–হাওড়া এক্সপ্রেস। এছাড়াও ১০ অক্টোবর, হাওড়া–খড়্গপুর মেমু এবং ১১ অক্টোবর খড়্গপুর–হাওড়া মেমু বাতিল থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ