Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সোহিনী-শোভনের ঘরে এল নতুন সদস্য, জানুন ছেলে হল না মেয়ে

আজ, রবিবার সকালেই এল সুখবর। মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার। এদিন সোশ্যাল মিডিয়ায় খুশির এই খবর জানিয়েছেন খোদ সোহিনী এবং শোভন।

সোহিনী-শোভনের ঘরে এল নতুন সদস্য, জানুন ছেলে হল না মেয়ে
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার সকালেই এল সুখবর। মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার। এদিন সোশ্যাল মিডিয়ায় খুশির এই খবর জানিয়েছেন খোদ সোহিনী এবং শোভন। জানান, পুত্র সন্তান হয়েছে তাঁদের। লেখেন, আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসে গিয়েছে। তোমরা সবাই আশীর্বাদ করো। পরিবার সূত্রে খবর, মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঝড় ওঠে। বন্ধুবান্ধব, টলি তারকা থেকে শুরু করে অনুরাগীরা সকলেই তাঁদের অভিনন্দন জানিয়েছেন। 

Advertisement

২০২৪ সালের ১৫ জুলাই চারহাত এক হয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের। উপস্থিত ছিলেন পরিবারের হাতে গোনা কয়েকজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। এরপর চলতি বছরের জুনে শোনা যায় মা হতে চলেছেন সোহিনী। জুলাই মাসে বিবাহ বার্ষিকীর দিন বেবি বাম্পের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। আনুষ্ঠানিকভাবে সকলকে জানান দুই থেকে তিন হতে চলেছেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও অবশ্য ছবির কাজ করে গিয়েছেন সোহিনী। সিনেমার প্রচারের সময়েও সাবধানতা অবলম্বন করছিলেন তিনি। এই দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত ও প্রযোজিত যিশু সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় এবং সোহিনী অভিনীত ছবি বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। বহুরূপী ছবির দুর্দান্ত সাফল্যের পরই সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে এই ছবি। ইতিমধ্যেই টিজার রিলিজ করেছে। এখন ছবি মুক্তির দিন গুনছেন অনুরাগীরা। তবে বহু প্রতীক্ষিত ছবির মুক্তি এবং দুর্গা পুজোর আগেই চলে এল সোহিনী-শোভন পরিবারের নতুন সদস্য। তাতে বেজায় খুশি দুই পরিবারের সকলেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ