• ১৬ জানুয়ারি, ২০২৫। সেই রাত এখনও স্মৃতি থেকে মুছে ফেলতে পারেননি সইফ আলি খান ও করিনা কাপুর। ভয়াবহ অভিজ্ঞতার কথা এবার উঠে এল ‘কফি উইথ করণ’-এর মঞ্চেও। সইফের স্মৃতিচারণ, ‘আমার সবথেকে কষ্ট হয়েছিল তৈমুরকে দেখে। ও বারবার জিজ্ঞাসা করছিল, বাবা তুমি কি মারা যাবে?’ ২০১০ সালে শেষবার একসঙ্গে করণের শো-তে এসেছিলেন করণ ও সইফ। দ্বিতীয় বিয়ের পর সারা ও ইব্রাহিমের সঙ্গে সইফের সম্পর্ক ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন করিনা। সেজন্য করিনাকে ধন্যবাদ জানান সইফ।
Advertisement



