বন্ধুত্ব। এই সম্পর্কের সমীকরণ বুঝতে পারে না দু’জন। যখন বুঝতে পারে, তখন অনেকটা দেরি হয়ে যায়। এমনই একটি গল্প ফুটে উঠেছে ‘বন্ধু’ নামক শর্টফিল্মে। অভিনয়ে রজতাভ দত্ত, দুর্বার শর্মা এবং শিঞ্জিনি চক্রবর্তী। কলকাতার মধ্যবিত্ত সমাজ থেকে উঠে এসেছে চরিত্রগুলি। এখানে এক বিপত্নীক বাবা (রজতাভ দত্ত) ও তার বিদেশে বসবাসকারী সন্তানের (দুর্বার শর্মা) মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকে দূরত্ব। একাকিত্ব থেকে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয় বাবা। বাড়ির রাঁধুনি মালিনীকে (শিঞ্জিনী) বিয়ে করতে চায় প্রৌঢ়। ‘ব্রো বন’ ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যের এই ছবি। রজতাভ বলেন, ‘আমার চরিত্রে একাধিক শেড রয়েছে। খুব সরস উপস্থাপনা।’
Advertisement



