Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গোল্ডেন গ্লোব সঞ্চালনায় প্রিয়াঙ্কা

গোল্ডেন গ্লোবের মঞ্চে বড় চমক। প্রথমবার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

গোল্ডেন গ্লোব সঞ্চালনায় প্রিয়াঙ্কা
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• গোল্ডেন গ্লোবের মঞ্চে বড় চমক। প্রথমবার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আগামী রবিবার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত হচ্ছে ৮৩তম গোল্ডেন গ্লোব। সেখানেই সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) প্রকাশ্যে এসেছে এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালকের তালিকা।

Advertisement

সমগ্র অনুষ্ঠানটি হোস্ট করবেন নিকি গ্লেসার। এছাড়াও সঞ্চালক হিসেবে একঝাঁক হাইপ্রোফাইল তারকাদের নাম ঘোষিত হয়েছে। রয়েছেন জর্জ ক্লুনি, পামেলা আন্ডারসন, জুলিয়া রবার্ট, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগদে, ডেভ ফ্রান্সোর মতো তারকারা। এঁরা প্রত্যেকেই অ্যাওয়ার্ড তুলে দেবেন বিজয়ীদের হাতে। আর এই তালিকাতে একমাত্র ভারতীয় প্রিয়াঙ্কা চোপড়া। যা ঘোষিত হতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।

 সদ্য সামনে এসেছে ‘দ্য ব্লাফ’-এ প্রিয়াঙ্কার ‘ব্লাডি মেরি’ লুক। জলদস্যুর ভূমিকায় প্রিয়াঙ্কাকে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। চমক অবশ্য এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কাকে এরপর ‘বারাণসী’ ছবিতে দেখা যাবে। এস এস রাজামৌলি পরিচালিত ছবিতে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ইতিমধ্যে তাঁর ঝলক দেখেছেন দর্শক। ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালে। এর মাঝে গোল্ডেন গ্লোবে সঞ্চালনার দায়িত্ব পাওয়ায় অভিনেত্রীর কেরিয়ারের নতুন মাইলস্টোন তৈরি হল। প্রকৃত অর্থেই ‘গ্লোবাল স্টার’ হলেন ‘দেশি গার্ল’। উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চের রেড কার্পেটে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। তারপর একাধিকবার সেখানে হেঁটেছেন তিনি। তবে এবার সঞ্চালক হিসেবে তাঁর সাজের দিকে নজর থাকবে সকলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ