Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬

বেসরকারি বিমান সংস্থার পাইলট পাক যুদ্ধবিমান ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের সময়ে পাক যুদ্ধবিমান ধ্বংস করেছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান।

বেসরকারি বিমান সংস্থার পাইলট পাক যুদ্ধবিমান ধ্বংসকারী অভিনন্দন বর্তমান
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 নয়াদিল্লি: ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের সময়ে পাক যুদ্ধবিমান ধ্বংস করেছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান। যদিও শেষপর্যন্ত তাঁর বিমান আছড়ে পড়েছিল পাকিস্তানের মাটিতে। তিনদিন বন্দি ছিলেন 

Advertisement

সেখানে। তারপর বীরের মতো দেশে ফিরে আসেন। তাঁকে বীর চক্র পদকে সম্মানিতও করা হয়। এবার তাঁর কেরিয়ারে নয়া মোড়। বায়ুসেনা থেকে সময়ের আগেই অবসর নিয়েছেন অভিনন্দন। গত আগস্ট মাসেই চাকরি নিয়েছেন একটি বেসরকারি বিমান সংস্থায়। 
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গোয়ার উড়ান সংস্থা ‘ফ্লাই৯১’-এ যোগ দিয়েছেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন। নতুন সংস্থাতেও ককপিটে পাইলটের আসনেই বসবেন তিনি। যদিও এবিষয়ে অভিনন্দনের তরফে কোনো মন্তব্য করা হয়নি। বিমান সংস্থা জানিয়েছে, কোনো কর্মীর ব্যক্তিগত তথ্য গোপনীয় বিষয়। এব্যাপারে তারা কোনো মন্তব্য করবেন না। ২০২৪ সালে মার্চ মাস থেকে উড়ান শুরু করেছে ফ্লাই৯১। তাদের ছ’টি এটিআর ৭২-৬০০ এয়ারক্র্যাফ্ট গোয়া ও হায়দরাবাদ থেকে চলাচল করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ