প্রধানমন্ত্রী ফোনে আড়ি পাতেন না, রাহুলের অভিযোগ ওড়ালেন পিত্রোদা
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে টেলিফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার সেই অভিযোগ নাকচ করে দিলেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিত্রোদা বলেছেন, ‘প্রধানমন্ত্রী এটা করেন না।’ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীপাবলির শুভেচ্ছা পাওয়ার পরেই নতুন করে খবরের শিরোনামে আসেন কংগ্রেস নেতা স্যাম। এদিন আড়িপাতা কাণ্ডে তাঁর মন্তব্য, ‘প্রধানমন্ত্রী এটা করেন না। তিনি স্ক্রু-ড্রাইভার বা কম্পিউটার নিয়ে বসেন না।’ যদিও স্যাম নিজেও তাঁর ফোনে আড়ি পাতার অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, ‘আমার ফোনও ট্যাপ করা হচ্ছে। আমার ল্যাপটপ ও ব্যাংক অ্যাকাউন্টেও নজরদারি চলছে। আমি এই নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরাই আমায় এই বিষয়ে সাবধান করেছেন।’ তবে কে বা কারা তাঁর ফোনে আড়ি পাতছে সেবিষয়ে কিছু খোলসা করেননি এই কংগ্রেস নেতা। 

Advertisement