২ বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: পাঞ্জাবের তরন তারন জেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অন্তত ছ’জনের। শনিবার সন্ধ্যায় নওশেরা পান্নুয়ান গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন প্রায় ১৬ জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত দুই বাসের মধ্যে একটিতে প্রায় ৪০ জন মহিলা পুণ্যার্থী ছিলেন। বাসটি অমৃতসরের শ্রী দরবার সাহিবের উদ্দেশে যাচ্ছিল। অন্য বাসটি তীর্থস্থান দর্শন সেরে বরগাড়ির দিকে ফিরছিল। দু’টি বাস মিলিয়ে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। 

Advertisement