Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: পোর্টাল চালু

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা মতোই বুধবার থেকে চালু হল প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন পোর্টাল। পর্ষদ জানিয়েছে, এদিন দুপুর ৩টে থেকে পোর্টাল খুলেছে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: পোর্টাল চালু
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা মতোই বুধবার থেকে চালু হল প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন পোর্টাল। পর্ষদ জানিয়েছে, এদিন দুপুর ৩টে থেকে পোর্টাল খুলেছে। তা খোলা থাকবে ৯ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। https://wbbpe.wb.gov.in পোর্টালে ঢুকে ‘অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস’ ২০২৫ লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপরেই ধাপে ধাপে অনলাইন ফর্ম পূরণ করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ৪২১টি। সর্বোচ্চ শূন্যপদ রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। মোট ১৪৭১টি শূন্যপদ রয়েছে সেই জেলায়। বিপুল শূন্যপদ নিয়ে স্কুল চালাতে হিমশিম খাচ্ছিল সেই জেলা। সেই সমস্যা মিটতে চলেছে বলে আশা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এক কর্তার। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের সিলেবাস প্রকাশ করেছে। জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ