Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শুভেন্দু সরকারের ‘গুন্ডা দমন’ বিলে সই করলেন না রাষ্ট্রপতি

একের পর এক বড় ধাক্কা খাচ্ছে শুভেন্দুর সরকার। এবার রাজ্য সরকারের পাঠানো ‘গুন্ডা দমন’ বিলে সই করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুভেন্দু সরকারের ‘গুন্ডা দমন’ বিলে সই করলেন না রাষ্ট্রপতি
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৭
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: একের পর এক বড় ধাক্কা খাচ্ছে শুভেন্দুর সরকার। এবার রাজ্য সরকারের পাঠানো ‘গুন্ডা দমন’ বিলে সই করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোজা ফেরত পাঠালেন নবান্নে। ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। যা সংক্ষেপে ‘গুন্ডা দমন বিল’ নামে পরিচিত, সম্প্রতি রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল। বিলটিকে আইনে রূপান্তরিত করার জন্য কেন্দ্রের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিলে ব্যবহৃত ‘গুন্ডা’ শব্দের সংজ্ঞা এবং একটি নির্দিষ্ট ধারা নিয়ে কেন্দ্র ও রাষ্ট্রপতির তরফে আপত্তি জানানো হয়েছে।

Advertisement

​জানা গিয়েছে, বিলে উল্লেখিত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় মাদক বিরোধী আইনের প্রত্যক্ষ সংঘাত তৈরি হচ্ছে। ফলে কেন্দ্রের সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি বিলটিতে সই না করে পুনর্বিবেচনা ও সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছেন। তবে কেন্দ্রের এও তরফে জানানো হয়েছে, এনডিপিএস সংক্রান্ত সংঘাতমূলক ধারাটি বাদ দিয়ে বিলটিকে ফের একবার সংশোধন করে তা পুনরায় অনুমোদনের জন্য পাঠানো যেতে পারে।

​এদিকে বিল ফেরত আসা নিয়ে বিজেপিকে তুলোধনা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন সমাজ মাধ্যমে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ করে লেখেন,‘ডবল ইঞ্জিন শুধু পোস্টারেই, প্রশাসনের ক্ষেত্রে শুধুই রিভার্স গিয়ার। হোমওয়ার্ক সংশোধন করার জন্য পাঠানো হল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ