Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী বাজেটের প্রস্তুতি শুরু

আগামী ২০২৬-২৭ আর্থিক বছরের বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল রাজ্য অর্থদপ্তর। সব দপ্তরকে বাজেট প্রস্তাবনা পাঠানোর জন্য  নির্দেশ দিয়েছে তারা।

আগামী বাজেটের প্রস্তুতি শুরু
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আগামী ২০২৬-২৭ আর্থিক বছরের বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল রাজ্য অর্থদপ্তর। সব দপ্তরকে বাজেট প্রস্তাবনা পাঠানোর জন্য  নির্দেশ দিয়েছে তারা। এর পাশপাশি চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেট পাঠাতে বলা হয়েছে। সংশোধিত বাজেটে অতিরিক্ত খরচ বা বাজেট বরাদ্দ খরচ না করতে পারার বিষয়টি জানাতে হয়। দপ্তরগুলির কাছ থেকে সেই হিসেব পাওয়ার পর সংশোধিত বাজেট পেশ করা হয় বিধানসভায়। আগামী ১২ নভেম্বরের মধ্যে অনলাইনে যাবতীয় তথ্য দপ্তরগুলিকে পাঠাতে বলা হয়েছে। অফলাইনে কোনও তথ্য পাঠাতে হবে না। দপ্তরের আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে আগামী বছরের বাজেট প্রস্তাব ও চলতি বছরের সংশোধিত বাজেট  সংক্রান্ত তথ্য পাঠাতে বলেছে অর্থদপ্তর। সাধারণত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করা হয়। বাজেট তৈরির জন্য যাতে হাতে পর্যাপ্ত সময় থাকে, তাই দপ্তরগুলিকে অনেক আগে তথ্য পাঠাতে বলা হয়। আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। তাই এবার ভোটের আগে ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট পেশ হবে। নির্বাচনের পর নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট বিধানসভায় পেশ করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ