নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় আইএসএফের। তাঁকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই সমিতির ২৩ জন সদস্যের স্বাক্ষর করা চিঠি জমা পড়েছে বারুইপুর মহকুমা শাসকের অফিসে। জানা গিয়েছে, ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২টি। জমি কমিটি পায় তিনটি এবং আইএসএফের ঝুলিতে গিয়েছিল পাঁচটি আসন। আইএসএফ ছাড়াও তৃণমূলের বেশিরভাগ সদস্য আরাবুলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে খবর। সেই চিঠির সূত্র ধরেই এবার আরাবুলকে দল থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে আইএসএফ। এ ব্যাপারে আরাবুল বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনই কোনো মন্তব্য করব না। এখন প্রশ্ন হল, হঠাৎ কী এমন হল, যার জন্য আরাবুলকে ওই পদ থেকে সরাতে তৎপর হয়েছে আইএসএফ? তৈরি হয়েছে জল্পনা।



