জয়পুর: গোঁফের রেখা ওঠেনি এখনও। মুচকি হাসিতে সারল্য মাখামাখি। কিন্তু ব্যাট হাতে পড়লেই ১৪ বছরের কিশোরের অন্য মূর্তি। বোলার জানেন, লাইন-লেংথের সামান্য ভুলচুক মানেই বল উড়ে যাবে গ্যালারিতে। রাজস্থান রয়্যালস আইপিএল থেকে বিদায় নিলেও ‘বেবি বস’কে নিয়ে চর্চা অব্যাহত। রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর টেলিভিশন ক্যামেরার জুম খুঁজে নেয় বৈভবকে। পাঞ্জাব মালকিন প্রীতি জিন্টার সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। হ্যান্ডসেকের পর বৈভবকে উৎসাহও দেন বলিউড তারকা। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। এমনকী ‘কোই মিল গ্যায়া’ গানের লাইন জুড়েও দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে।



