Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীতে আজ শুরু খাল-বিল, চুনো মাছ-পিঠেপুলি ও প্রাণিপালন উৎসব

পূর্বস্থলীতে আজ শুরু খাল-বিল, চুনো মাছ-পিঠেপুলি ও প্রাণিপালন উৎসব
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: ২৫ ডিসেম্বর বুধবার থেকে পূর্বস্থলী-১ ব্লকের ২৪তম খাল-বিল, চুনো মাছ-পিঠেপুলি ও প্রাণিপালন উৎসব শুরু হচ্ছে। যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার বাঁশদহ ও চাঁদের বিলের পাড়ে পদযাত্রা করলেন উৎসবের উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকার কয়েকশো মহিলা, পুরষ ও কচিকাচারা পদযাত্রায় অংশ নেয়। 
Advertisement
পূর্বস্থলী-১ ব্লকের ভূমিপুত্র মন্ত্রী স্বপন দেবনাথ। ২০০১ সালে তিনি কোবলা, গঙ্গানন্দপুর, চক রাহাতপুর, কুটিরপাড়া এলাকার বাঁদশহ ও চাঁদের বিলের পাড়ে এই উৎসবের সূচনা করেন। মূল উদ্দেশ্য ছিল জলাভূমি ও বিলের জলে আপনা থেকে বেড়ে ওঠা চুনো ধরে রাখা। এবার উৎসবের ২৪তম বর্ষ। উৎসবের সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। বিলের জলে ভেসেছে নৌকা। বিলের চারদিকে ভাটিয়ালি, বাউলশিল্পীদের জন্য তৈরি হয়েছে মঞ্চ। বিলের জলে হাজির হয়েছে হাজার হাজার পরিযায়ী পাখি। দীর্ঘ উৎসব এলাকাজুড়ে বসেছে রকমারি স্টল। আলোর সেজেছে চারিদিক। 
স্বপনবাবু বলেন, উৎসবের সমস্ত আয়োজন প্রায় শেষ। এলাকার মানুষদের নিয়ে বিলের পাড়ে এক পদযাত্রা করা হয়েছে। অতিথিদের অভ্যর্থনার জন্য গ্রামের মেয়েরাই বিল থেকে তুলেছে শাপলা ফুল।
সম্পর্কিত সংবাদ