Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব বর্ধমানে আবাসের তালিকা থেকে বাদ প্রভাবশালীদের নাম

পূর্ব বর্ধমানে আবাসের তালিকা থেকে বাদ প্রভাবশালীদের নাম
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আবাস যোজনায় তালিকায় থাকা বহু প্রভাবশালীর ঘনিষ্ঠদের নাম প্রশাসন বাদ দিয়েছে। পাকাবাড়ি থাকার পরও তাদের নাম তালিকায় ছিল। কয়েকজন প্রভাবশালী নিজেদের নামও তালিকায় রেখেছিল। সেই নামগুলিও বাদ দেওয়া হয়েছে। খণ্ডঘোষ, ভাতার, মঙ্গলকোট সহ বিভিন্ন এলাকা঩তেই প্রশাসন অভিযান চালিয়ে প্রভাবশালীদের নাম সরিয়েছে। এক আধিকারিক বলেন, পাকাবাড়ি থাকার পরও এখনও কারো কারো নাম তালিকায় থাকতে পারে। সুপার চেকিংয়ে তাদের নামও বাদ যাবে। জেলাশাসক আয়েশা রানি এ বলেন, সুপার চেকিং চলছে। যাঁরা বাড়ি পাওয়ার যোগ্য শুধু তাঁদের নাম তালিকায় থাকবে। এক আধিকারিক বলেন, পাকাবাড়ি রয়েছে এমন কারও নাম কোনওভাবেই তালিকায় থাকবে না। প্রাথমিক তালিকা বিভিন্ন অফিসে ঝোলানো হবে। কোনও নাম নিয়ে আপত্তি থাকলে স্থানীয়রা অভিযোগ করতে পারেন। তালিকা গ্রামসভাতে যাবে। সেখানেও আপত্তি জানানো যাবে। তারপরও আবার চেকিং হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ