Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দ্রুত আঘাত হানা লক্ষ্য: মর্নি মর্কেল

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চলতি সিরিজে চারশোরও বেশি রান করেছেন জেমি স্মিথ। ইংল্যান্ডের কিপারের একটি শতরানও রয়েছে। আর সেটাও অপরাজিত ১৮৪।

দ্রুত আঘাত হানা লক্ষ্য: মর্নি মর্কেল
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

লন্ডন: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চলতি সিরিজে চারশোরও বেশি রান করেছেন জেমি স্মিথ। ইংল্যান্ডের কিপারের একটি শতরানও রয়েছে। আর সেটাও অপরাজিত ১৮৪। সোমবার সকালে তাই দ্রুত স্মিথকে ফেরানোই লক্ষ্য টিম ইন্ডিয়ার। ক্রিজে তাঁর সঙ্গী জেমি ওভারটন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রয়েছে একটি সেঞ্চুরি। এর পর যিনি নামবেন, সেই গাস অ্যাটকিনসনের আবার টেস্টেই রয়েছে শতরান। এই পরিস্থিতিতে ক্রমাগত চাপ বজায় রাখতে  চাইছে ভারতীয় দল। বোলিং কোচ মর্নি মর্কেল রবিবার খেলার শেষে বলেছেন, ‘সিরিজ জুড়েই এমন উত্থান-পতন দেখা গিয়েছে। আমরা শেষ পর্যন্ত ব্রুক ও রুটের পার্টনারশিপ ভাঙতে পেরেছি। এটা জরুরি ছিল। নতুন ব্যাটারের পক্ষে কাজটা সহজ নয় এখানে। আমাদের লক্ষ্য সোমবার সকালে দ্রুত আঘাত হানা। ইংল্যান্ডকে নিরন্তর চাপে রাখতে হবে। আশা করছি, বোলাররা ঠিক জায়গায় ক্রমাগত বল ফেলবে।’

Advertisement

ব্রুক ও রুটের শতরান সত্ত্বেও চলতি টেস্টে লড়াইয়ে রয়েছে ভারত। এর জন্য প্রসিদ্ধ কৃষ্ণকে কৃতিত্ব দিয়েছেন মর্কেল। তাঁর কথায়, ‘প্রসিদ্ধ ক্রমশ আত্মবিশ্বাসের সঙ্গে বল করেছে এই সিরিজে। প্রথম টেস্ট ম্যাচের তুলনায় অনেক উন্নতি দেখা গিয়েছে বোলিংয়ে। ভারতের হয়ে টেস্টে রীতিমতো সফল হওয়ার মশলা রয়েছে প্রসিদ্ধর। অবশ্য তারজন্য একটু সময় দিতে হবে। পাশাপাশি আস্থা রাখাও জরুরি। বাড়তি গতি ও বাউন্সে ম্যাজিক ডেলিভারি করার ক্ষমতা রয়েছে ওর।’ একইসঙ্গে মহম্মদ সিরাজের প্রশংসাতেও উচ্ছ্বসিত তিনি। মর্কেলের মতে, ‘সিরাজ হল সহজাত নেতা।’ 
এদিকে, জো রুটের গলায় শোনা গিয়েছে আক্ষেপ। তিনি বলেছেন, ‘প্রথম চার টেস্টেও এমন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে আমার ওই বলে আউট হওয়া উচিত হয়নি। ওটা বাউন্ডারি মারারই ডেলিভারি ছিল।’ ক্রিস ওকস যে ব্যাট করবেন, সেটাও জানিয়েছেন রুট।

Advertisement
সম্পর্কিত সংবাদ