Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে আছেন প্রজ্ঞান ওঝা

এশিয়া কাপের দল নির্বাচনের দু’দিনের মধ্যেই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। সিনিয়র নির্বাচক কমিটির পাঁচজনের মধ্যে দু’জন সরছেন।

জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে আছেন প্রজ্ঞান ওঝা
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এশিয়া কাপের দল নির্বাচনের দু’দিনের মধ্যেই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। সিনিয়র নির্বাচক কমিটির পাঁচজনের মধ্যে দু’জন সরছেন। বিসিসিআই সেজন্য আগ্রহীদের আবেদন করতে বলেছে। সিনিয়র নির্বাচক কমিটিতে আগরকর ছাড়াও আছেন সুব্রত ব্যানার্জি, শিবসুন্দর দাস, অজয় রাতরা এবং এস শরৎ। এরমধ্যে আগরকরের চুক্তির মেয়াদ ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে শিবসুন্দর, রাতরা ও শরতের মধ্যে দু’জনকে সরতে হচ্ছে। যা আভাস মিলছে, তাতে শরৎকে আনা হচ্ছে জুনিয়র নির্বাচক কমিটিতে। চেয়ারম্যান তিলক নাইডুর স্থলাভিষিক্ত হবেন তিনি। এর আগেও শরৎ এই কমিটির চেয়ারম্যান ছিলেন।

Advertisement

বোর্ড জানিয়েছে, নির্বাচক হতে গেলে অন্তত পাঁচ বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে হবে। পাশাপাশি ন্যূনতম সাতটি টেস্ট বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ বা ১০টি ওডিআই এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। তাছাড়া শেষ পাঁচ বছরে বোর্ডের কোনও ক্রিকেট কমিটিতে থাকলে চলবে না। এই শর্তগুলো পূরণ করতে পারলেই নির্বাচক হওয়ার জন্য আবেদন জানানো যাবে। শোনা যাচ্ছে, নির্বাচক কমিটিতে আসতে পারেন প্রজ্ঞান ওঝা। নাম ভাসছে আরপি সিংয়েরও।

Advertisement
সম্পর্কিত সংবাদ