Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আনন্দকে ধন্যবাদ জানালেন প্রজ্ঞা

অর্জুন এরিগাইসিকে পিছেনে ফেলে ভারতের এক নম্বর দাবাড়ু এখন রমেশবাবু প্রজ্ঞানন্দ।

আনন্দকে ধন্যবাদ জানালেন প্রজ্ঞা
  • ২৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: অর্জুন এরিগাইসিকে পিছেনে ফেলে ভারতের এক নম্বর দাবাড়ু এখন রমেশবাবু প্রজ্ঞানন্দ। কাপ মাস্টার্সে উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভকে কালো ঘুঁটি নিয়ে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। দুরন্ত এই সাফল্যের পর মেন্টর বিশ্বনাথান আনন্দকে ধন্যবাদ জানিয়েছেন প্রজ্ঞানন্দ। শনিবার নিজের এক্স হ্যান্ডলে তারকা দাবাড়ু লেখেন, ‘স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আপনার থেকে সাহায্য পেয়েছি। মূল্যবান পরামর্শ ছাড়া এই উচ্চতায় পৌঁছতে পারতাম না। আগামী দিনেও আপনাকে পাশে প্রয়োজন।’ উত্তরে ভিশি লেখেন, ‘তোমার এই সাফল্যে আমি গর্বিত। সঠিক পথেই চলছো তুমি। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তার জন্য অনুশীলনে খামতি রাখলে চলবে না।’

Advertisement

সদ্য প্রকাশিত লাইভ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রজ্ঞানন্দ এক লাফে তিন ধাপ উঠে এসেছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন চার নম্বরে। প্রজ্ঞানন্দের প্রাপ্য রেটিং পয়েন্ট ২৭৭৮.৩। তিনি পিছনে ফেলেছেন স্বদেশি তারকা ডি গুকেশকে (২৭৭৬.৬)।

Advertisement
সম্পর্কিত সংবাদ