Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুর উৎসবের আগে সেজে উঠছে গঙ্গারামপুর শহর  

পুর উৎসবের আগে সেজে উঠছে গঙ্গারামপুর শহর
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: পুর উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে গঙ্গারামপুর পুরসভা। পাঁচদিন ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে চলবে উৎসবের সূচনা। ৩১ বছর পর এই প্রথম গঙ্গারামপুর শহরে পুর উৎসব হবে। তার আগে শহরজুড়ে চলছে প্রস্তুতি পর্ব। শহরের কালদিঘি থেকে কালীতলা পর্যন্ত জাতীয় সড়কে ডিভাইডার রং করা হয়েছে। ডিভাইডারের গাছ সুন্দর করে ছাঁটা হয়েছে। কালীতলা থেকে কালদিঘি প্রায় ২ কিমি জাতীয় সড়ক বাহারি রঙিন আলোয় ফুটে উঠবে। 
Advertisement
গঙ্গারামপুর পুরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় ২০ লক্ষ টাকা বরাদ্দে উৎসব পরিচালিত হবে। পুর উৎসবের সূচনা হবে ১৯ জানুয়ারি রোডরেসের মাধ্যমে। গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া থেকে শুরু হয়ে রোডরেস শেষ হবে গঙ্গারামপুর ফুটবল মাঠে। এরপর ২০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত গঙ্গারামপুর হাইস্কুল মাঠ, নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ, ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়, গঙ্গারামপুর কলেজ, মিলনি ক্লাবের মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলবে। উৎসবের মূল অনুষ্ঠান হবে গঙ্গারামপুর ফুটবল মাঠে। ২৫ ও ২৬ জানুয়ারি, দুদিন চলবে অনুষ্ঠান।
পুর উৎসবের আহ্বায়ক সুব্রত মুখোপাধ্যায় বলেন, উৎসব সূচনার আগেই শহরকে সৌন্দর্যায়ন ও আকর্ষণীয় করে তোলা হচ্ছে। পুর উৎসব শহরের ৭ টি পয়েন্ট থেকে পরিচালনা হবে। শহরের ১৮ টি ওয়ার্ডের বাসিন্দা ও প্রতিযোগীরা অংশ নেবেন। 
পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, পুর উৎসবে গঙ্গারামপুর ফুটবল মাঠে গ্যালারি করে শহরের উন্নয়ন তুলে ধরা হবে। থাকবে সরকারি স্টল ও সহায়তা কেন্দ্র। উৎসবকে সফল করতে শহরবাসী সহযোগিতা করছে। 
সম্পর্কিত সংবাদ