Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে

বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাঁর শরীরে রয়েছে একাধিক সমস্যা। ফুসফুসের সংক্রমণ ও ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রোম, ১৯ ফেব্রুয়ারি: বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাঁর শরীরে রয়েছে একাধিক সমস্যা। ফুসফুসের সংক্রমণ ও ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গতকাল, মঙ্গলবার রাতে জানা গিয়েছে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন পোপ ফ্রান্সিস। চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে তাঁর দুই ফুসফুসেই। ক্রমশই পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। পোপের শারীরিক সমস্যা বেশ উদ্বেগজনক বলে জানিয়েছে ভ্যাটিকান। জানা গিয়েছে, মাত্র ২১ বছর বয়সে পোপ ফ্রান্সিসের একটি ফুসফুসে অপারেশন হয়। ওই ফুসফুসের কিছুটা অংশ বাদও দিতে হয়। সূত্রের খবর, সেটা থেকেই সমস্যা দেখা দিচ্ছে এখন। ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, ৮৮ বছর বয়সী পোপের ব্রঙ্কাইটিসের সমস্যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাঁর শ্বাসনালিতে একাধিক জীবাণুর সংক্রমণ হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। তবে তিনি মানসিকভাবে সুস্থ আছেন। পোপের নির্ধারিত চিকিৎসা চলছে এবং তার শরীরে এখন জ্বর নেই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ