Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে জোরালো বিস্ফোরণ, মৃত্যু ১৫ জনের, জখম একাধিক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোরালো বিস্ফোরণ। মৃত্যু হল ১৫ জনের। জখম একাধিক মানুষ। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় তখন নামাজ পড়ছিলেন একাধিক ব্যক্তি। সেই সময় আচমকাই বিস্ফোরণ হয়।

পাকিস্তানে জোরালো বিস্ফোরণ, মৃত্যু ১৫ জনের, জখম একাধিক
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫২
Prefer us on Google

ইসলামাবাদ, ১৮ সেপ্টেম্বর: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোরালো বিস্ফোরণ। মৃত্যু হল ১৫ জনের। জখম একাধিক মানুষ। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় তখন নামাজ পড়ছিলেন একাধিক ব্যক্তি। সেই সময় আচমকাই বিস্ফোরণ হয়। মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। একটি দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই এলাকায় গর্ত হয়ে যায়। আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের পর এলাকায় গুলির শব্দও শোনা যায়। বিস্ফোরণের জেরে মসজিদে উপস্থিত থাকা ১৫ জনের অকুস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মীও রয়েছেন। জখম হয়েছেন ৩০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

Advertisement

বিস্ফোরণের পরই ঘটনাস্থলে আসে পুলিশ-নিরাপত্তা বাহিনী। আসে অ্যাম্বুলেন্স, উদ্ধারকারীও দলও। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। এরপর বেশ কিছুক্ষণের জন্য কোহাট-হাঙ্গু রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা জোরদার করা হয়। আপাতত ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ বা কোনও সংগঠন স্বীকার করেনি। অন্যদিকে, এই ঘটনায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এছাড়া জখমদের দ্রুত আরোগ্যের কামনাও করেছেন তিনি। প্রসঙ্গত, ওই এলাকা আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায়। ফলে ডুরান্ড লাইন নিয়ে পাকিস্তান-আফগানিস্তান দুই দেশের মধ্যেই দীর্ঘদিনের সংঘাত রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ