Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সাতসকালে ৭.৪ রিখটার স্কেলে শক্তিশালী ভূমিকম্প! কেঁপে উঠল রাশিয়া, জারি সুনামির সতর্কতা

দিনকয়েক আগেই আফগানিস্তানে ভূমিকম্পেরে জেরে মৃত্যুমিছিল দেখেছে বিশ্ববাসী। এবার ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল।

সাতসকালে ৭.৪ রিখটার স্কেলে শক্তিশালী ভূমিকম্প! কেঁপে উঠল রাশিয়া, জারি সুনামির সতর্কতা
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

১৩ সেপ্টেম্বর, মস্কো: দিনকয়েক আগেই আফগানিস্তানে ভূমিকম্পেরে জেরে মৃত্যুমিছিল দেখেছে বিশ্ববাসী। এবার ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল। কামচাটকা উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে এই কম্পন রেকর্ড করা হয়েছে।

Advertisement

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে-র তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪ এবং গভীরতা ছিল ৩৯.৫ কিলোমিটার। ভূমিকম্পের পর, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য বিষয় হল, জুলাই মাসেই রাশিয়ার এই এলাকায় আঘাত হেনেছিল আরও এক শক্তিশালী ভূমিকম্প। মাত্র মাস দুই আগে হওয়া সেই কম্পনের মাত্রা ছিল ৮.৮। সেই সময় জাপান, আমেরিকা, চিলি এবং কোস্টারিকার মতো বেশ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের আশেপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

উল্লেখ্য বিষয় হল, কামচাটকা উপদ্বীপ ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় একটি অঞ্চল এবং এটি প্রশান্ত মহাসাগরীয় বলয়ের অংশ হিসেবে বিবেচিত হয়। এখানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। কিন্তু গত তিন মাসের মধ্যে এমন বড় আকারের ভূমিকম্প চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদেরও।

Advertisement
সম্পর্কিত সংবাদ