Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরামবাগ শহরে রবিবার ৬ ঘণ্টা ধরে বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা

দুর্গাপুজোর আগে জোরকদমে শুরু হয়েছে বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণের কাজ। আরামবাগ মহকুমার প্রতিটি সাবস্টেশন ধরে হবে বিদ্যুৎবাহী তারের দেখভালের কাজ।

আরামবাগ শহরে রবিবার ৬ ঘণ্টা ধরে বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দুর্গাপুজোর আগে জোরকদমে শুরু হয়েছে বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণের কাজ। আরামবাগ মহকুমার প্রতিটি সাবস্টেশন ধরে হবে বিদ্যুৎবাহী তারের দেখভালের কাজ। কবে কোন সাবস্টেশনে মেরামতির কাজ হবে, তা চূড়ান্ত করেছে বিদ্যুৎ দপ্তর। এমনকী, কেন্দ্রীয় পোর্টালে পুজোর অনুমতি নেওয়ার পদ্ধতি জানাতেও প্রশিক্ষণ দিয়েছে প্রশাসন। আগামী রবিবার আরামবাগ শহরে সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। বিদ্যুৎ বণ্টন সংস্থার আরামবাগের ডিভিশনাল ম্যানেজার অনিরুদ্ধ মণ্ডল বলেন, পুজোর আগে বিভিন্ন দিনে সাবস্টেশন ধরে রক্ষণাবেক্ষণের কাজ হবে। এর জন্য কিছু সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। এলাকায় তা আগাম জানানো হচ্ছে। পুজোর অনুমতি প্রদানের বিষয়েও শীঘ্রই জানানো হবে।

Advertisement

বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার পুরশুড়ার ডিহিবাতপুর ও গোঘাটের শান্তিপুর সাবস্টেশনে কাজ হবে। সেইজন্য সকাল ৬টা থেকে প্রায় দুপুর ১২টা পর্যন্ত শাট ডাউন করবে দপ্তর। রবিবার আরামবাগ শহরের টাউন সাবস্টেশনে কাজ হবে। সেইজন্য সমস্ত ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। শুধুমাত্র আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা চালু থাকবে। বিভিন্ন প্যানেল পরিষ্কারের কাজ করা হবে। সুইচ ইয়ার্ডের রক্ষণাবেক্ষণের কাজও হবে। এছাড়াও মহকুমার বিভিন্ন সাবস্টেশনে বিভিন্ন দিনে প্রায় তিন ঘণ্টার জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। সেদিন বিদ্যুতের তারে নানা ধরনের মেরামতির কাজ হবে।
বিদ্যুৎ দপ্তরের দাবি, পুজোর সময় যাতে কোনও ধরনের দুর্ঘটনা না ঘটে, সেইজন্য বিদ্যুতের তারের আশপাশে গাছের ডালপালা পরিষ্কার করা হবে। এছাড়া বিদ্যুৎ পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেইজন্যও সাবস্টেশনগুলিতে নানা যন্ত্রাংশের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ হবে। পুজোর আগে পর্যন্ত বিভিন্ন দিনে সেই কাজগুলি চলবে। এছাড়া পুজো মণ্ডপে বিদ্যুৎ ব্যবহারের জন্য নির্দিষ্ট নিয়মে অনুমতি দেওয়ার কাজও শীঘ্রই শুরু হবে।
আরামবাগ মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, অনলাইনে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে পুজো উদ্যোক্তাদের অনুমতি নিতে হবে। আরামবাগ মহকুমার প্রত্যেকটি ব্লক ও পুরসভায় সেই ব্যাপারে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরামবাগের দু’য়ের পল্লি পুজো কমিটির সম্পাদক সুবীর দে বলেন, প্রশাসনের নির্দেশমতো পোর্টাল থেকে অনুমতি নেওয়া হবে। তার আগে পুজো মণ্ডপের জমি ব্যবহারে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হচ্ছে। তবে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য পুজোর প্রস্তুতি খুব ঢিমেতালে চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ