Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একটানা চলছেই বিদ্যুৎ বিভ্রাট, অবরোধ বাসিন্দাদের

একটানা বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। ঘটনাটি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর কামারবাড়ি মোড় সংলগ্ন এলাকার। হাড়োয়া রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।

একটানা চলছেই বিদ্যুৎ বিভ্রাট, অবরোধ বাসিন্দাদের
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: একটানা বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। ঘটনাটি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর কামারবাড়ি মোড় সংলগ্ন এলাকার। হাড়োয়া রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ঘটেই চলেছে। দপ্তরের আধিকারিকরা এই বিষয়ে কোনও নজর দেন না। অথচ এই বিভ্রাটের ফলে স্থানীয় বাসিন্দাদের নানান সমস্যার মুখে পড়তে হয়। এই গরমে কষ্টের পাশাপাশি বিদ্যুৎ না থাকায় পানীয় জলও আসে না এলাকায়। বাধ্য হয়ে অনেক দূরে গিয়ে জল আনতে হয়। এই সমস্ত সমস্যার কথা এলাকাবাসীরা একাধিকবার জানিয়েছেন দপ্তরে। কিন্তু কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাড়োয়া থানার পুলিস। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তারা অবরোধ তুলে দেয়। ঘটনাস্থলে এক বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এসে বলেন, ৩৩ হাজার ভোল্টেজ লাইনে সমস্যা হওয়ায় এই লোডশেডিং। তবে আমরা চেষ্টা করছি দ্রুত এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ভোর পাঁচটায় কারেন্ট গিয়েছে। এখন এগারোটা বাজতে চলল, কারেন্ট নেই। এর আগে বহুবার আধিকারিকদের জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনও সমস্যার সমাধান করেননি। একটু বর্ষা হলে বা বিদ্যুৎ চমকালে কারেন্ট অফ করে রাখেন দীর্ঘক্ষণ। আমরা চাই এইসব সমস্যা সমাধান করুক বিদ্যুৎ দপ্তর। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ