Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ আদ্রা ডিভিশনে ফের পাওয়ার ব্লক

আজ, বৃহস্পতিবার দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা ডিভিশনে স্বল্প উচ্চতার সাবওয়ের কাজ হবে। যার জন্য রেলের তরফ থেকে পাওয়ার ব্লক নেওয়া হয়েছে।

আজ আদ্রা ডিভিশনে ফের পাওয়ার ব্লক
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: আজ, বৃহস্পতিবার দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা ডিভিশনে স্বল্প উচ্চতার সাবওয়ের কাজ হবে। যার জন্য রেলের তরফ থেকে পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। ফলে দু’টি ট্রেন চলাচল বিঘ্নিত হবে।  ডিভিশনের ঝাড়খণ্ডের লয়াবাদ ও টাটার সিজুয়া স্টেশনের মাঝে রেলগেট তুলে দিয়ে স্বল্প উচ্চতার সাবওয়ে নির্মাণ করা হবে। এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা পাওয়ার ব্লক নেওয়া হবে।

Advertisement

রেল জানিয়েছে, আদ্রা-ভোজুডি খানুডি মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ভাগা স্টেশন পর্যন্ত যাবে। এছাড়া চক্রধরপুর-গোমো প্যাসেঞ্জার ট্রেনটি ঘুরপথে চলাচল করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ