Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আগামী মাসে ডাক আদালত

পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল।

আগামী মাসে ডাক আদালত
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল। ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দপ্তর, যোগাযোগ ভবনে এই আদালত বসবে। তবে গ্রাহকরা অংশ নেবেন অনলাইনে। ডাকবিভাগের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলি জমা হয়েছে এবং সেগুলির নিষ্পত্তি হয়নি, সেই বিষয়ে ওই আদালতে নালিশ জানাতে পারবেন গ্রাহকরা। জানানো যাবে পেনশন সংক্রান্ত অভিযোগও। তবে আদালতে বিচারাধীন কোনও বিষয় এখানে আনা যাবে না। যাঁরা অভিযোগ জানাতে চান, তাঁদের আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তা ইমেলে বা ডাকযোগে পাঠাতে হবে। চিঠি আসবে ‘এসসি দাস, এডিপিএস (সিএস), অফিস অব চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা-১২’ ঠিকানায়। ইমেল পাঠাতে হবে [email protected] অথবা[email protected] ঠিকানায়। অভিযোগপত্রের সঙ্গে থাকতে হবে মোবাইল নম্বর, জানিয়েছে ডাক বিভাগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ