Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আগামী মাসে ডাক আদালত রাজ্যে

পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন, জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল।

আগামী মাসে ডাক আদালত রাজ্যে
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন, জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল। আগামী ১৫ ডিসেম্বর দুপুর একটায় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দপ্তর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। তবে গ্রাহকরা অংশ নেবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। ডাকবিভাগের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিন ধরে যে সব অভিযোগ জমা হয়েছে এবং যেগুলির নিষ্পত্তি হয়নি, সেই বিষয়ে ওই আদালতে নালিশ জানাতে পারবেন গ্রাহক। তবে আদালতে বিচারাধীন কোনও বিষয় এখানে আনা যাবে না। রাখা যাবে না দপ্তরের নীতিগত কোনও বিষয়ও। যাঁরা অভিযোগ জানাতে চান, তাঁদের আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ইমেলে বা ডাকযোগে তা পাঠাতে হবে। চিঠি আসবে ‘এসসি দাস, এডিপিএস (সিএস), অফিস অব চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্টবেঙ্গল সার্কেল, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা-১২’ ঠিকানায়। ইমেল পাঠাতে হবে [email protected]এ।

Advertisement
সম্পর্কিত সংবাদ