Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার নায়িকা নুসরত ফারিয়া

হত্যার চেষ্টার মামলায় অভিযুক্ত ছিলেন অভিনেত্রী নুসরত ফারিয়া। সেই মামলাতেই এবার তাঁকে গ্রেপ্তার করল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিস।

ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার নায়িকা নুসরত ফারিয়া
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

ঢাকা, ১৮ মে: হত্যার চেষ্টার মামলায় অভিযুক্ত ছিলেন অভিনেত্রী নুসরত ফারিয়া। সেই মামলাতেই এবার তাঁকে গ্রেপ্তার করল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিস। আজ, রবিবার বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাচ্ছিলেন অভিনেত্রী। তখনই তাঁকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে আটক করা হয়। সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রীকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিস ও পরে নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিসের (ডিবি) কার্যালয়ে। সূত্রের খবর, এখন সেখানেই রয়েছেন অভিনেত্রী।

Advertisement

তাঁকে হত্যার চেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময়ে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে নুসরতের বিরুদ্ধে। তার ভিত্তিতেই নুসরত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতে নুসরতকে আসামি ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। এদিন সেই পরোয়ানার ভিত্তিতেই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও কলকাতার টলিউডে বহু সিনেমাতে অভিনয় করেছেন নুসরত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ