নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০২৫ সালের শুরু থেকেই হুগলিতে সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তৎপরতা শুরু হয়েছিল। জেলার গ্রামীণ এলাকায় ওই প্রকল্প দ্রুত রূপায়ণে সাপ্তাহিক বৈঠক থেকে নজরদারি সহ একাধিক পদ্ধতি চালু করে জেলা প্রশাসন। তাতেই জেলায় ওই কাজে অনেকটা গতি এসেছে। এবার একটি দূষণহীন গাড়ির শোভাযাত্রা করে নাগরিক সচেতনতা গড়তে উদ্যোগ নিল জেলা প্রশাসন। মঙ্গলবার হুগলির পোলবা-দাদপুরের একটি অনুষ্ঠানে হুগলির জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া উপস্থিত ছিলেন। পাশাপাশি, রাজহাটেও একটি পৃথক অনুষ্ঠান হয়েছে। সেখানে হুগলির জেলা সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্ল উপস্থিত ছিলেন।



