Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, ধৃত ১

হাসপাতালে কর্তব্যরত রাজ্য পুলিশের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল রোগীর পরিজনের বিরুদ্ধে।

হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, ধৃত ১
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাসপাতালে কর্তব্যরত রাজ্য পুলিশের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল রোগীর পরিজনের বিরুদ্ধে। রবিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। ঘটনায় অভিযুক্ত অরুণ হীরাকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। আক্রান্ত এনভিএফ কর্মীর নাম পিন্টু বিশ্বাস। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগদার যুবক পিন্টুবাবু হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের কর্মী। এদিন দুপুরে অরুণ হাসপাতালের ইমার্জেন্সির সামনে মদ্যপ অবস্থায় গোলমাল করছিল বলে অভিযোগ। তাকে বাধা দেন পুলিশকর্মী পিন্টু। এর পরেই চটে যান অরুণ। উত্তেজিত হয়ে সে পিন্টুর গলা চেপে ধরে বলে অভিযোগ। অন্যান্য কর্মীরা ছুটে এসে অরুণকে ধরে ফেলে। আক্রান্ত পিন্টুর চিকিৎসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। এরপরে তিনি হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পিন্টু বলেন, হাসপাতালে অরুণের এক আত্মীয়ের কন্যাসন্তান হয়েছে। হাসপাতালে এসে মদ খেয়ে সে বিশৃঙ্খলা করছিল। তাকে বাধা দেওয়ায় আমাকে গলা টিপে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। আমি ছবি তুলছিলাম। আমার ফোন কেড়ে নেয় সে। হাবড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ