Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রথের ভিড়ে হাতসাফাই রোখা চ্যালেঞ্জ পুলিসের, তারাপীঠে পুলিসের কড়া নজর

রথযাত্রার দিন তারাপীঠে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে পুলিস। রামপুরহাট মহকুমার পুলিস আধিকারিক গোবিন্দ শিকদার বলেন, তারাপীঠে রথযাত্রার উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

রথের ভিড়ে হাতসাফাই রোখা চ্যালেঞ্জ পুলিসের,  তারাপীঠে পুলিসের কড়া নজর
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: রথযাত্রার দিন তারাপীঠে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে পুলিস। রামপুরহাট মহকুমার পুলিস আধিকারিক গোবিন্দ শিকদার বলেন, তারাপীঠে রথযাত্রার উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ভিড়ের মধ্যে মিশে থাকবে সাদা পোশাকের পুলিস। 

Advertisement

তারাপীঠ মন্দিরে প্রতিদিনই হাজার হাজার পর্যটক আসা যাওয়া করেন। বিশেষ বিশেষ তিথিতে সেই ভিড় কয়েকগুণ বেড়ে যায়। যা সামলাতে হিমশিম খেতে হয় মন্দির কর্তৃপক্ষকে। তখন মন্দিরের নিজস্ব সিকিউরিটি কর্মীদেরও পাশাপাশি পুলিসও মোতায়েন করা হয়। কিন্তু তারপরেও ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে চোর, ছিনতাইবাজের দল। প্রতিদিনই ভোরে মন্দিরের সামনে ভিড় জমে ভক্তদের। অনেকে নাটমন্দির থেকে দেবীকে এক পলক দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। পর্যটকদের দেবী দর্শনে ব্যস্ততার সুযোগেই তাঁদের গলার হার, পকেটের মানি ব্যাগ, মোবাইল গায়েব করে দেয় দুষ্কৃতীর দল। মোবাইল, এটিএম কার্ড, টাকাপয়সা খুইয়ে সমস্যায় পড়েন পর্যটকরা। 
এবছর রথযাত্রার পরের দু’ দিন শনি ও রবিবার হওয়ায় ব্যাপক ভিড়ের আশা করছেন মন্দির কমিটি থেকে হোটেল ব্যবসায়ীরা। দেবীর রথের দড়িতে টান দিতে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ছিনতাইবাজ গ্যাংয়ের দৌরাত্ম্য  রুখতে মন্দিরের নিজস্ব সিকিউরিটি কর্মী ছাড়াও পর্যাপ্ত পুলিস মোতায়েন করা হবে। ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। তারাপীঠজুড়ে লাগানো রয়েছে ৪০টির বেশি সিসি ক্যামেরা। সেগুলির সাহায্যে সর্বক্ষণ নজরদারি চালাতে রোটেশন পদ্ধতিতে পুলিস কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও অপ্রীতিকর কিছু নজরে এলেই কাছাকাছি থাকা পুলিস কর্মীদের তা জানিয়ে দেওয়া হবে কন্ট্রোল রুম থেকে। 
আগে থেকে সজাগ থাকলে যে সাফল্য মেলে, তা গত কৌশিকী অমাবস্যায় বুঝে গিয়েছে পুলিস। কৌশিকী অমাবস্যার ভিড়ে ব্যান্ডেল গ্যাংয়ের দৌরাত্ম্য রুখে দিয়েছিল পুলিস। তবে ছিনতাই, চুরির চেষ্টা ও বিশৃঙ্খলা কবার অভিযোগ শতাধিক জনকে ধরে পুলিস। ব্যান্ডেল গ্যাং মূলত ভিড়কে টার্গেট করেই হাত সাফাইয়ে নামে। তাই রথযাত্রা উৎসবে আগাম সতর্ক পুলিস। 
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, পর্যটকদের নিরাপত্তায় মন্দিরের নিজস্ব সিকিউরিটি কর্মীরা ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। সেই সঙ্গে মাইকে ভক্তদের সচেতন থাকার জন্য প্রচার করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ