নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯ জুলাই ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে পুলিসের হাতে থাপ্পড় খেতে হয়েছে এক ব্যক্তিকে। সেই দৃশ্য বহুলভাবে প্রচারিতও হয়েছিল। দক্ষিণ দিনাজপুরের ওই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর অভিযোগ, বুনিয়াদপুর এলাকায় ঘটনাটি ঘটে। বংশীহারী থানার আইসির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি ওই ব্যক্তিকে সজোরে চড় মারেন। এই ঘটনায় মানবাধিকার কমিশনের মাধ্যমে মামলাকারীর আইনজীবী তদন্ত চেয়েছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানির সম্ভাবনা শীঘ্রই।



