দুন এক্সপ্রেসের ব্রেক সু’তে আগুন
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রিষড়া স্টেশনে ঢোকার মুখে দুন এক্সপ্রেসে আগুন ঘিরে আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে, শনিবার রাত ন’টা নাগাদ ১৩০০৯ আপ দুন এক্সপ্রেসের একটি জেনারেল কোচের নীচে ব্রেক সু’তে আগুন ধরে যায়। রেল সূত্রে খবর, এদিন হাওড়া- ঋষিকেষগামী দুন এক্সপ্রেস রিষড়া স্টেশনে ঢোকার সময় সংশ্লিষ্ট কোচের নীচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মূলত, ব্রেক সু’তে আগুন লেগে ধোঁয়া বেরোতে থাকে। রিষড়া স্টেশনে ট্রেন থামিয়ে দেন চালক। আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেনের কর্মীরা স্টেশন ও ট্রেনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর জেরে সাময়িকভাবে আতঙ্ক ছড়ালেও ২০ মিনিট পর ট্রেনটি ফের যাত্রা শুরু করে।

Advertisement