Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে অপহৃত অন্ধ্রের ব্যবসায়ীকে উদ্ধার পুলিসের

ভগবানপুরে ব্যবসার কাজে এসে অপহৃত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের এক পরচুলা ব্যবসায়ী। তাঁকে অপহরণ করে আটকে রেখে ১ কোটি ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা।

ভগবানপুরে অপহৃত অন্ধ্রের ব্যবসায়ীকে উদ্ধার পুলিসের
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: ভগবানপুরে ব্যবসার কাজে এসে অপহৃত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের এক পরচুলা ব্যবসায়ী। তাঁকে অপহরণ করে আটকে রেখে ১ কোটি ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। তবে, অভিযোগ পাওয়ার তিনদিনের মাথায় শুক্রবার ময়না থানার বাকচা থেকে ভিরান্না রঙ্গিশেট্টি (৫৯) নামের ওই ব্যবসায়ীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিস। তাঁকে বাকচা এলাকায় একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। ওই ব্যবসায়ী অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার তানুকু থানা এলাকার বাসিন্দা।  পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, ব্যবসার টাকা লেনদেন সংক্রান্ত ঝামেলার জেরে ওই পরচুলা ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল। যারা অপহরণ করেছিল, তারাও পরচুলা ব্যবসার সঙ্গে যুক্ত। অপহরণকারীদের পাকড়াও করতে তল্লাশি চালাচ্ছে পুলিস। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চাইছেন, ঠিক কী কারণে তাঁকে অপহরণ করা হয়েছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ব্যবসার কাজে ওই ব্যবসায়ী মাঝেমধ্যেই ভগবানপুরে আসতেন। একারণে এখানে তিনি বাড়িভাড়াও নিয়েছিলেন। সরাসরি বাজার থেকে চুল কিনে অন্ধ্রপ্রদেশে নিয়ে যেতেন তিনি। গত ২৮ জুলাই এক সঙ্গীকে নিয়ে ভগবানপুরের ওই ভাড়াবাড়িতে এসে ওঠেন তিনি। ওই ব্যবসায়ীর বয়ান অনুযায়ী, মঙ্গলবার রাতে একটি গাড়িতে করে চার-পাঁচজন তাঁর কাছে আসে। তারপর ব্যবসা নিয়ে কথা বলার জন্য তাঁকে বাড়ির বাইরে ডাকে। বাইরে বেরনো মাত্র তাঁকে ওই গাড়িতে তুলে অপহরণ করা হয় বলে অভিযোগ। এরপর ভগবানপুরের একাধিক জায়গা ঘুরে কেলেঘাই নদী পেরিয়ে ময়নার বাকচায় নিয়ে যাওয়া হয়।  তাঁর সঙ্গী ও পরিবারের লোকজনকে ফোন করে ১ কোটি ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ